ঋণ খেলাপের কারণে কাদের সিদ্দিকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিন এই পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এঁদের মধ্যে কাদের সিদ্দিকী ও কাজী আশরাফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ঋণখেলাপি হওয়ার কারণে।
সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান ওই পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন।
কাদের সিদ্দিকী ও আশরাফ সিদ্দিকী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁরা এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবেন।