ঋণ না দিয়েই ৭৮ লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের শস্যগুদাম ঋণ কর্মসূিচর ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক ও গুদাম তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ গত মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ মাগুরার শ্রীপুর থানায় ওই মামলা করে৷
পুলিশ মামলার আসামি ব্যাংকের শ্রীপুরের সাচিলাপুর খাদ্যগুদানের তত্ত্বাবধায়ক আক্তার হোসেনকে (৪৫) গতকাল বুধবার গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের সাচিলাপুর বাজার শাখায় কৃষকদের কল্যাণে শস্যগুদাম ঋণ কর্মসূিচ চালু আছে৷ ওই কর্মসূিচর আওতায় কৃষকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে মৌসুমি বিভিন্ন খাদ্যশস্য কিনে তা গুদামজাত করেন৷ গুদামটি ব্যাংকের তত্ত্বাবধানে একজন তত্ত্বাবধায়কের অধীনে থাকে৷
গত অর্থবছরে সাচিলাপুর শাখা থেকে স্থানীয় ১০২ কৃষকের নামে খাদ্যশস্য গুদাম কর্মসূিচর আওতায় ৭৮ লাখ ৮৮ হাজার টাকার ঋণ পাস হয়৷ কিন্তু ব্যাংকের ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক এ টি এম আসাদুজ্জামান ভুয়া তালিকা করে ওই ঋণের টাকা আত্মসাৎ করেন৷ ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে প্রায় তিন মাস আগে আসাদুজ্জামানকে শ্রীপুর উপজেলা সদর শাখায় বদিল করে৷ তিনি কর্তৃপক্ষের কাছে ওই ঋণের টাকা খুব দ্রুত পরিশোধ করে দেওয়ার অঙ্গীকার করেন৷ গত মে মাসে আসাদুজ্জামান ওই ঋণের টাকা পরিশোধ করতে কৃষি ব্যাংকের নড়াইল জেলা সদরের শেখহাটি শাখা থেকে ছয়টি টিটির মাধ্যমে ৪৭ লাখ ৭৮ হাজার ১০০ টাকা জমা দেন৷ এ জন্য তিনি খাদ্যগুদামের তত্ত্বাবধায়ক আক্তার হোসেনের ব্যাংক হিসাব ব্যবহার করেন৷ কিন্তু ওই টিটিগুলো ছিল ভুয়া৷
এই অবস্থায় মঙ্গলবার রাতে আসাদুজ্জামান ও আক্তারের বিরুদ্ধে সাচিলাপুর শাখার বর্তমান ব্যবস্থাপক বিজন বিশ্বাস মামলা করেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংকের মাগুরার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামান কৃষকদের মধ্যে ঋণ বিতরণ না করে ওই টাকা আত্মসাৎ করেছেন৷