ঋণ নিতে রাজি না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার চকরামকানু গ্রামের দেলোয়ার হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাছ থেকে ঋণ নিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রী জুলেখা বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নওগাঁ সদর থানার পুলিশ গতকাল সোমবার সকালে জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিন মেয়ের মা জুলেখার বাপের বাড়ি নওগাঁ সদর উপজেলার জোকাবিলা গ্রামে। গৃহবধূর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন কিছুদিন ধরে তাঁর স্ত্রী জুলেখাকে স্থানীয় একটি এনজিও থেকে কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ নিতে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু জুলেখা তাঁর স্বামীর মাদক সেবনসহ জুয়া খেলা বন্ধ না করার কারণে তা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত রোববার দুপুরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যা সাতটার দিকে দেলোয়ার তাঁর স্ত্রী জুলেখাকে মারপিট করার একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির বলেন, গৃহবধূর ভাই শরিফ উদ্দিন ঘটনার রাতেই দেলোয়ার হোসেনসহ আরও তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে দেলোয়ারসহ অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।