ঋণ পেতে আলমডাঙ্গায় সমবায়ীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় নারী সমবায়ীদের ঋণ না দেওয়া ও অযথা হয়রানি বন্ধের দাবিতে সমবায়ী নারীদের ৬০টি সংগঠন গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বেলা একটায় আলমডাঙ্গা চারতলা মোড় থেকে সমবায়ীরা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে আলমডাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান খোন্দকার বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালামের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।