ঋণ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গোসাইবাড়ি ও আড়কাটিয়া গ্রামে অবস্থিত দুটি গুচ্ছগ্রামে বসবাসকারী হতদরিদ্রদের স্বাবলম্বী করতে ২৭ জন ব্যক্তিকে বিআরডিবি কার্যালয় থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ঋণ সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম এই ঋণ প্রদান করেন।