প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর দিশারী আশ্রয়ণ প্রকল্পের ৩০ জন বাসিন্দার মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব ঋণের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র কুমার সরকার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক, সাংবাদিক শাহীন আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন বাস্তবায়ন সংস্থা থেকে এই ঋণ দেওয়া হয়। প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।