ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কয়েকজন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মতলব দক্ষিণ উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে চারজনকে মুক্তিযোদ্ধার মধ্যে ঋণ হিসেবে ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধাদের হাতে ঋণের টাকার চেক তুলে দেন ইউএনও ফারহানা ইসলাম।