ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাঁচজন গরিব মুক্তিযোদ্ধাকে সহজ শর্তে ২ লাখ ৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে ইউএনও ফারহানা ইসলাম তাঁর কার্যালয়ে এ ঋণ বিতরণ করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মতলব দক্ষিণ উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ ঋণ দেওয়া হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ বলেন, উপজেলার নাগদা গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুসকে ২৫ হাজার, শাহাজাহান দেওয়ানকে ৫০ হাজার, ঘোড়াধারীর আবদুল মান্নাকে ৩০ হাজার, নারায়ণপুরের কাজী মো. আলীকে ৫০ হাজার ও বাইশপুরের শাহাজাহান তালুকদারকে ৫০ হাজার টাকার ঋণ দেওয়া হয়।