ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পাওয়া ৬৫ জনকে সহজ শর্তে ২৪ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার তাঁদের হাতে ঋণের চেক তুলে দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।