ঋণ মওকুফের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ মওকুফের দাবিতে জেলেরা গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ভোলা শাখার নতুন বাজার কার্যালয়ে তাঁরা ওই সম্মেলন করেন। জেলেরা বলেন, জাপানি অর্থায়নে ২০০০ সালে ভোলার ৭০টি সমবায় সমিতিকে ফিসিংবোট (ট্রলার) দেয় সরকার। এ সময় সারা দেশে ৬৫০টি ট্রলার দেওয়া হয়। ঠিকাদার অদক্ষ মিস্ত্রি দিয়ে পাঁচ-সাত লাখ টাকার বিনিময়ে ট্রলার তৈরি করেন। সেই ট্রলার ৩৫-৪০ লাখ টাকা দরে জেলেদের হাতে দেওয়া হয়।