ঋণচুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে ১০০ কোটি টাকার করপোরেট ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে সরল সুদে দীর্ঘ মেয়াদে পরিশোধযোগ্য ঋণ নিতে পারবেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তির সমঝোতাপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক বজলুর রশিদ স্বাক্ষর করেন।