ঋণসুবিধা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের পর্যায়ের কর্মকর্তারা গািড় কেনার জন্য এখন থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ নিতে পারবেন। আগে এই ঋণের পরিমাণ ছিল ২০ লাখ। ঋণের টাকা পাঁচ লাখ বাড়িয়ে ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম ও গাড়িসেবা নগদায়ন নীতিমালা-২০১৪ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কয়েক দিন আগে এটি চূড়ান্ত হলেও গতকাল রোববার সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এ ছাড়াও কর্মকর্তাদের গাড়ি বাবদ আরও কিছু সুবিধা বাড়ানো হয়েছে নীতিমালায়।