ঋণের দায়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের শাহাপুর গ্রামে আবদুল খালেক (৪৫) নামের এক দিনমজুর গলায় গামছা পেঁচিয়ে গত শনিবার দিবাগত রাতে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে বাড়ির সামনের করচগাছের ডাল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানার পুলিশ।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, এলাকার কয়েকজন লোকের কাছ থেকে আবদুল খালেক বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের চাপে পড়ে কয়েক দিন ধরে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় নিরুপায় হয়ে আবদুল খালেক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।