ঋতম্ভর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঋতম্ভর সম্মাননা-২০১৬’ পাচ্ছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বিধান মিত্র। ঋতম্ভর সম্মাননা পর্ষদ-২০১৬-এর আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, গত বৃহস্পতিবার রাতে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ মার্চ নেত্রকোনা শহরের বড় পুকুর পাড় এলাকায় জেলা উদীচীর কার্যালয়ে বিধান মিত্রের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার। ২০১০ সাল থেকে দুই বছর পরপর লেখক, গবেষক, কবি, সাহিত্যিকদের মধ্যে একজনকে এ পুরস্কার দেয় ঋতম্ভর সম্মাননা পর্ষদ।