প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় ‘ঋতম্ভর সম্মাননা ২০১৬’ প্রদান করা হবে আজ বৃহস্পতিবার। এবার বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বিধান মিত্র এ সম্মাননা পাচ্ছেন। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা এবং বাংলা প্রবন্ধ সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। পর্ষদের আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শহরের বড়পুকুর পাড় এলাকায় জেলা উদীচী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ ঋতম্ভর সম্মাননা ২০১৬ প্রদান করা হবে। সম্মাননার অর্থমূল্য ১০ হাজার টাকা। সঙ্গে থাকবে একটি সম্মাননা স্মারক ও স্মারক প্রকাশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। নেত্রকোনা প্রতিনিধি