ঋষিজের বৈশাখী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসানী সড়কের শিশুপার্কের প্রবেশপথের সামনে নারিকেল বীথি চত্বরে বরাবরের মতোই ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে সাতটায়। শিল্পী মুস্তাফা মনোয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সমবেত কণ্ঠে ‘আনন্দলোক মঙ্গলালোক’, ‘এসো হে বৈশাখ’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, ইন্দ্রমোহন রাজবংশী ও রফিকুল আলম এবং সাবেক ক্রিকেটার রকিবুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় আজম খান ও হুমায়ুন ফরিদীকে। সংবর্ধিত শিল্পীরাসহ ঋষিজের সভাপিত শিল্পী ফকির আলমগীর ও মিনা বড়ুয়া একক কণ্ঠে গান পরিবেশন করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল, কলকাতার কলাভারতী এবং ত্রিপুরা থেকে আসা প্রাণেশ দাস ও সোমা মুখার্জির নেতৃত্বে একটি দল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।