প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি সুবিধাবঞ্চিত ঋষিপাড়ায় এবার শিক্ষার আলো ছড়াতে প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার শিবপুর উপজেলার কামরাব এলাকার ঝোলিরটেক ঋষিপাড়ায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ওবায়দুল আজম। স্থানীয় জোসনা বেগম বিদ্যালয়ের জন্য ৩ শতাংশ জমি দান করেন। বিদ্যালয় ভবন তৈরির জন্য জেলা প্রশাসক ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় বহন করছেন।