এ আর মল্লিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর মল্লিক
এ আর মল্লিক

সাবেক অর্থমন্ত্রী এ আর মল্লিকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া গত ২২ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে মরহুমের নিজ গ্রাম রাজাপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আর মল্লিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় গঠিত লিবারেশন কাউন্সিল অব ইন্টেলিজেন্সিয়ারের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া কর্মজীবনে বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষাসচিব, ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রথম হাইকমিশনার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচিত চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।