এ ই ন গ রে - দূ র গ্রা মে
রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন।
বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, এ কে এম দেলোয়ার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান, খলিলুর রহমান চৌধুরী, মহাব্যবস্থাপক আরিফুর রহমান, হোসনে আরা বেগম, আবু আসাদ, স্বপন কুমার বড়ুয়া প্রমুখ। সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী। সভায় ব্যাংকের সামগ্রিক ব্যবসা বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
কক্সবাজারে অনলাইন দৈনিক কক্স মিররের বর্ষপূর্তি
কক্সবাজারের অনলাইন দৈনিক কক্স মিরর ডটকম-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ৭ মার্চ অনুষ্ঠিত হয়। কেক কাটা, মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক সন্ধ্যায় মুখর ছিল দিনটি।
বিকেল পাঁচটায় পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে কক্সমিরর ডটকমকে ভূমিকা রাখার আহ্বান জানান।
কক্সমিররের হেড অব নিউজ মির্জা ওবাইদ রুমেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কক্সমিরর সম্পাদক ও প্রকাশক ইশতিয়াক আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, দৈনিক বাঁকখালীর প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক দৈনন্দিন-এর পরিচালনা সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক সৌরভ দেব প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা
চন্দনাইশ উপজেলাধীন গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী শামসুল ইসলাম চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম ধর্মীয় শিক্ষক কেএম ওসমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিপ্রা দাশ, সুবর্ণা বড়ুয়া, লুৎফুন্নেছা, উজ্জ্বল চক্রবর্তী, প্রশান্ত শর্মা, দীপিকা চৌধুরী, শিউলী রক্ষিত, সাজেদা সুলতানা, শিরিন আক্তার, নূরজাহান বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক উজ্জ্বল চক্রবর্তী। বিজ্ঞপ্তি।
শতায়ু অংগনের সাধারণ সম্পাদক নুর হোসেনের সংবর্ধনা
শতায়ু অংগনের সাধারণ সম্পাদক কর আইনজীবী নূর হোসেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২ মার্চ সকালে নগরের ডিসি হিল প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শতায়ু অংগনের উপদেষ্টা আবুল হাশেম, পার্শ্ব রঞ্জন দেব, অ্যাডভোকেট পূর্ণেন্দু চৌধুরী, কাঞ্চন মহাজন, স্বপন পালিত, সুকুমার পাল, ডা. দয়াল বিশ্বাস, সুভাষ বিশ্বাস, রণজিত দত্ত, অশোক গুপ্ত, আনন্দ মোহন রক্ষিত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মো. বেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন অমৃত লাল দে।
সভা শেষে নূর হোসেনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মান জানানো হয়। বিজ্ঞপ্তি।
ইলিয়াছ মিয়া-জাহেদ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা বায়েজিদ থানার উদ্যোগে অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়া ও জাহেদ আলী খান স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্ট ৩ মার্চ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ওই দিন পাঁচলাইশ যুব সংঘ সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সেলিম রনি। উদ্বোধক ছিলেন সাপ্তাহিক চট্টলার সম্পাদক জি এম শাহাবুদ্দীন খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান, জাফর আলম চৌধুরী, মঞ্জুর আলম চৌধুরী, রফিউল হায়দার, জাহাঙ্গীর আলম, আবু তাহের, মো. সাইফুদ্দীন, মো. ইউনুছ, এস এম আব্দুল আজিজ, মো. ইসমাইল, মো. রিদুয়ান, আবুল হাশেম খোকন, আবু জাহেদ ও ইয়াকুব আলী ।
টুর্নামেন্টে ১৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
প্রিমিয়ার বিশ্বদ্যািলয়ে ড. অনুপম সেন সংবর্ধিত
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পাওয়ায় প্রিমিয়ার বিশ্বদ্যািলয়ের উপাচার্য ড. অনুপম সেনকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ।
৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান আবু ইউসুফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, সহযোগী অধ্যাপক সোহেল এম শাকুর এবং স্থপতি বিধান বড়ুয়া।
বক্তারা শিক্ষার প্রসারে ড. অনুপম সেনের অবদানের নানা দিক তুলে ধরেন। সংবর্ধনা শেষে তাঁর সম্মানে প্রদর্শনী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভা
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ৩৯তম সভা ১ মার্চ ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ট্রাস্টি ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, সদস্য কামাল উদ্দিন চৌধুরী, ইসরাত জাহান, আব্দুস সালাম, ফেরদৌস খান আলমগীর, লোকমান হাকিম ও সহ-উপাচার্য শরীফুজ্জামান।
বক্তারা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের অগ্রগতি, আয়-ব্যয় এবং সার্বিক মান উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
জলবায়ু পরিবর্তনে স্থানচ্যুত মানুষদের নিয়ে ইপসার সভা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্থানচ্যুত মানুষে পরিপূর্ণ কক্সবাজার শহরের প্রাকৃতিক পরিবেশ এখন সংকটাপন্ন। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক জলবায়ু স্থানচ্যুত মানুষের ভাসমান আবাসস্থলে পরিণত হয়েছে কক্সবাজার। সেখানে তাঁরা নির্বিচারে পাহাড় ও বৃক্ষ নিধন করছেন। এর সঙ্গে জড়িত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাট। কিন্তু এসব স্থানচ্যুত মানুষের প্রকৃত সংখ্যা সম্পর্কে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো পরিসংখ্যান নেই।
কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে গত ২৭ ফেব্রুয়ারি সমাজ উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানচ্যুত মানুষের অধিকারবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কক্সবাজারের মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান সরওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (উপকূলীয় বন বিভাগ) মো. এনামুল হক ভুঁইয়া।
ইপসার কর্মসূচি কর্মকর্তা সৈয়দ আশ্রাফ উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিমিয় সভায় বিয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইপসার এইচএলপি প্রকল্পের টিম লিডার মোহাম্মদ শাহজাহান। বিজ্ঞপ্তি
আদালত ভবনে শিশু পরিচর্যাকেন্দ্র করার প্রতিশ্রুতি মহিউদ্দিন চৌধুরীর
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী কর্মরত মহিলা আইনজীবীদের সন্তানদের পরিচর্যায় সমাজ কল্যাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় পুরোনো আদালত ভবনে শিশু পরিচর্যাকেন্দ্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সম্প্রতি মহিউদ্দীন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত আইনজীবীদের এক সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
আইনজীবী কামরুন্নাহারের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শতাধিক মহিলা আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন কামরুল নাহার শওকত, লুৎফুল নাহার, নিশাত সুলতানা, শরীফা নার্গিস, সাইফুল নাহার, শাহীন আক্তার, ফাতিমা পারভীন, সাবিনা পারভীন, পাপড়ি সুলতানা, জেসমিন সুলতানা, সবিতা ভৌমিক, সুচিত্রা লালা, রিক্তা বড়ুয়া প্রমুখ।
চট্টগ্রাম রেসিডেনসিয়াল বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চট্টগ্রাম রেসিডেনসিয়াল বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রাখাল চন্দ্র ধর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রথম সহসভাপতি মু. শহীদুল্লাহ, প্রতিষ্ঠানের উপসদস্য (প্রশাসন) মো. জাহেদুল ইসলাম ভূঁইয়া ও স্প্রেড ট্রাস্টের ট্রেজারার এস এম আরিফুল হক।
শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন। প্রতিষ্ঠানের বিএনসিসির একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও সুপ্ত প্রতিভা বিকাশে এই প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা রোমানা ইয়াসমিন ও শাহ আলম। বিজ্ঞপ্তি।
কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ক্রীড়া প্রতিযোগিতা
রাউজানের কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। কদলপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী।
কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইছমাঈল শাহ্র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মো. হাসেম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সুরঞ্জন ভট্টাচার্য্য, মো. জসীম উদ্দিন চৌধুরী, মো. মুজিবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, অ্যাডভোকেট দীশু কান্তি দাশ, মো. মমতাজ, ফাহিম উদ্দিন শাহ্, সুবিমল দাশ, মো. রফিক ও দীপক চক্রবর্তী।
ছাত্র সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বজিত ভট্টাচার্যের পরিচালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. সেলিম উদ্দিন, রাজিবুল হক চৌধুরী, মো. আব্দুল্লাহ-আল হারুণ, শাকিল মাহমুদ, কাজী রাশেদ, মো. রবিউল হোসেন শাহ্, মঈনুদ্দিন চৌধুরী প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় কদলপুর ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন খান।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জয়শান্ত বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুর হোসেন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোলায়মান, লাইব্রেরি ও ম্যাগাজিন সম্পাদক হাসান মিয়া এবং সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ আলম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মো. ইফতেখার উদ্দিন, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ নুরুল আনোয়ার, মোহাম্মদ আলমগীর, দিপক রঞ্জন বসাক, রতন চন্দ্র শর্মা, মো. আবু তাহের এবং আবদুল ওয়াহাব ও নিতাই চন্দ্র দাশ।
নির্বাচন পরিচালনা করেন মো. শাহজাহান চৌধুরী, মো. আবদুল বারী, শেখ মো. শাহজাহান ঠাকুর, মো. মোশাররফ হোসেন, মো. সাদেক হোসেন ও এএম শাহ আলম। বিজ্ঞপ্তি।