প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৭৬০টি আসনের বিপরীতে ১০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার অনুষ্ঠিত এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৪৩৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd) পাওয়া যাবে।