এ উপজেলায় কেউ জিপিএ-৫ পাননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি। উপজেলার সাতটি কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬৬৯ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৩৯৫ জন শিক্ষার্থী পাস করেছেন। ফেল করেছেন ২৭৪ জন। জিপিএ-৫ পাননি কেউ।

এ ছাড়া উপজেলার পাঁচটি মাদ্রাসার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৩১ জন। এখানেও জিপিএ-৫ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের মোট ১৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। সেখানে পাস করেছেন ৮৬ জন, ফেল করেছেন ৮৮ জন। মাধনগর ডিগ্রি কলেজের ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫১ জন, সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে মোট ৮৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪০ জন, বাসুদেবপুর ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয় থেকে ১৬৪ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১২৫ জন, পাটুল হাফানিয়া স্কুল অ্যান্ড কলেজের ১১৭ জন অংশ নিয়ে পাস করেছেন ৬৩ জন, মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের ৩৭ জন অংশ নিয়ে পাস করেছেন ২০ জন, ছাতার ভাগ স্কুল অ্যান্ড কলেজের ২০ জন অংশ নিয়ে পাস করেছেন ১১ জন।