প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এফ এম ইকবাল (৫২) গতকাল রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলুমদী এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।