এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাঁচজন শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এই স্বর্ণপদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন খাদিজা খাতুন, তানজিলা ইয়াসমিন, অনামিকা রানী দাস, ফারহানা আহমেদ ও জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী এই শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অমূল্য চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস আর গজনবী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।