এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাঁচ শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন। ২০১১ সালের বিএস (সম্মান) এবং ২০১০ সালের এমএস পরীক্ষায় ভালো ফল করায় গতকাল সোমবার তাঁদের এ পদক দেওয়া হয়।
গণিত বিভাগের মিলনায়তনে বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁদের হাতে পদক তুলে দেন।
পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন এমএসের খালেদ সাইফুল্লাহ ,তাহমিনা তারিন, আসাদুজ্জামান ও কাজল চন্দ্র সাহা এবং বিএসের কামরুন্নাহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান সাজেদা বানু, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি পারভীন হাসান প্রমুখ।