প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ (৬৫) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে জানাজা শেষে সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।