এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজতজয়ন্তী

নাটোরের লালপুর উপজেলার কলকাকলী কেজি স্কুলের রজতজয়ন্তী গত শনিবার উদ্যাপিত হয়েছে। স্কুল চত্বরে রজতজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে ইউএনও আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নাহিদ হোসেন, রাজশাহীর এসপি আলমগীর কবির, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের স্ত্রী রওনক আরা খানম, গোপালপুর পৌরসভার মেয়র মুনজুরুল ইসলাম, লালপুর থানার ওসি মতিয়ার রহমান প্রমুখ। l লালপুর (নাটোর) প্রতিনিধি

কৃতী সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার বিকেলে উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা শিক্ষক ও ছাত্রছাত্রী কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম। l শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

দণ্ড-জরিমানা

নাটোরের লালপুরে গাঁজা ও ফেনসিডিল সেবনের অভিযোগে একজনকে এক বছরের কারাদণ্ড ও দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ইউএনও আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। উপজেলার পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা নামক স্থানে ফেনসিডিল ও গাঁজা সেবনের সময় পুলিশ তিনজনকে আটক করে ইউএনওর কার্যালয়ে হাজির করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউএনও সাজা দেন। l লালপুর (নাটোর) প্রতিনিধি