এ ক ন জ রে
ডাকাত গ্রেপ্তার
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্য আলমগীর হাওলাদার (৪০) ওই এলাকার বাসিন্দা। মেহেন্দীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার সিন্নিরচর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। l বরিশাল অফিস
ইয়াবাসহ আটক
মাদারীপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শনিবার সন্ধ্যায় ২৫০টি ইয়াবা বড়িসহ রাজন খালাসী (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রাজন শহরের হরিকুমারিয়া এলাকার বাসিন্দা। সদর থানার ওসি সুভাষ কুমার পাল জানান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশ পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজন খালাসীকে আটকের পর প্রথমে তাঁর কাছে ১০০টি ইয়াবা এবং পরে তাঁর তথ্যমতে আরও ১৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। l মাদারীপুর সংবাদদাতা
গ্যাস বের হচ্ছে
গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের শেখ শহীদুর রহমানের মালিকানাধীন একটি কুয়ার পানির ভেতর থেকে গ্যাস বের হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজেদুর রহমান এলাকা পরিদর্শন করেছেন। জমির মালিক শেখ শহীদুর রহমান বলেন, গ্যাসের কারণে সারাক্ষণ আগুন জ্বলছে।জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, যদি ১৫ দিন একইভাবে গ্যাস উদগিরণ হয়, তাহলে হয়তো বোঝা যাবে সেখানে গ্যাস পাওয়া যাবে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। l গোপালগঞ্জ প্রতিনিধি