এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকটিম সাপোর্ট

সংবর্ধনা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শনিবার ১১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নান্দাইলের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ‘ঊষা’ নামের একটি সংগঠন স্থানীয় জিয়া হল মিলনায়তনে এ সংবর্ধনা দেয়। এতে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া। একই অনুষ্ঠানে নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেককে বিশেষ সমঞ্চাননা দেওয়া হয়। l নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নৌকাবাইচ

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গতকাল রোববার বিকেলে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রায়পুরার শ্রীনগরের আবদুল্লার চর গ্রামের আবুল মাঝির দল। এতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। l নরসিংদী প্রতিনিধি