এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ আটক

যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকা থেকে গতকাল দুপুরে সুজন (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় সুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক কেজি গান পাউডার ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, বোমা তৈরির কারিগর জুম্মান ও তাঁর সহযোগীরা তালতলা এলাকায় অবস্থান করছিলেন। সাদা পোশাকে অভিযান চালাতে গেলে জুম্মান র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে তাঁর হাতে থাকা কালো ব্যাগ ফেলে পালিয়ে যান। এ সময় তাঁর সহযোগী সুজনকে আটক করা হয়।  যশোর অফিস

কারণ দর্শাও
দায়িত্বে অবহেলার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের ২৪ কর্মচারীকে ২১ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল তাঁরা সবাই নোটিশের জবাবও দিয়েছেন। ঈদের সময় পশুর হাটে পালন না করায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। করপোরেশনের সচিব এম ইদ্রিস সিদ্দিকী বলেন, করপোরেশন পরিচালিত কোরবানির পশুর হাটে সুনির্দিষ্ট দায়িত্ব থাকা সত্ত্বেও কর্মচারীরা উপস্থিত হননি। তাই তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।  খুলনা অফিস