এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে গতকাল মঙ্গলবার দুপুরে ১৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার বালিজুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝোপ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, এলাকাবাসী বস্তায় ভরা কাচের বোতলে তৈরি বোমাগুলো দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বোমাগুলো ঘিরে রাখে। পরে ময়মনসিংহ থেকে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল এসে পেট্রলবোমাগুলো নিষ্ক্রিয় করে। হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো ওই স্থানে রাখা হতে পারে।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

১১ দিন পর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূজামণ্ডপ থেকে অপহূত সজল শীলকে (১৮) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ১১ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বিটঘর টানা সেতুর কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গতকালই তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলার শিবপুর গ্রামের শ্যামল শীলের বাড়িতে ১৮ অক্টোবর রাতে একদল দুর্বৃত্ত পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। পরে পালানোর সময় দুর্বৃত্তরা গৃহকর্তার ভাতিজা সজল শীলকে ধরে নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি