এ ক ন জ রে
মিছিল সমাবেশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার যুবলীগের কর্মী স্বপন শীল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সকালে মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজার হোসেন, আওয়ামী লীগের নেতা এ কে এম সেলিম মিয়া, ফারুক উজ জামান, মোস্তফা শাহ আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
হুইলচেয়ার
খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থে ডুমুরিয়ার থুকড়া গ্রামের মোদাচ্ছের বিশ্বাস, উলা গ্রামের আবুল কাশেম, চহেড়া গ্রামের বাসন্তী পাল, ঘোষগাঁতী গ্রামের আবদুল মান্নান মোড়ল, আটলিয়া গ্রামের তানিয়া খাতুন, শরাফপুর গ্রামের আকতারমোল্লা ও আরাজী ডুমুরিয়া গ্রামের আবদুল আজিজকে সাতটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
মানববন্ধন
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে গোপালপুর বাজার চৌরাস্তায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান বেলায়েতের সভাপতিতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান, উপাধ্যক্ষ মো. কামাল
আতাউর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজটি সরকারীকরণের দাবি জানান।
ফরিদপুর অফিস