এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় মিছিল

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, জি এম মীর হোসেন, মমিনুর রহমান, তাজুল ইসলাম, আবদুর রাজ্জাক, কাজী বাবুল, সেলিম মিয়া প্রমুখ। l চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

নৌকা-আনারস

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে (জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সাংসদ ইমরান আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন। ফারুক আহমদ ২০০৯ সালের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। l গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

শিবিরের বাধা

সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলতাফ হোসেনের গাড়ি আটকে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে দিরাই বাসস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলতাফ হোসেন সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশে নিজ বাসভবন থেকে সরকারি গাড়ি দিয়ে দিরাই বাসস্টেশনে এলে তাঁর গাড়ি আটকে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। l দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি