এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা স্থগিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে ১৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীনের সভাপতিত্বে গত শনিবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। l পটুয়াখালী অফিস

ট্রেনে কাটা পড়ে...

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নজিবুল্লার রেলসেতুর (৬০ নম্বর সেতু) ওপর ট্রেনে কাটা পড়ে তারিকুল মোল্লা নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের বাসিন্দা ইউসুফ মোল্লার ছেলে। এলাকার কয়েকজন জানান, তারিকুল বাড়ির কাছে রেললাইনের পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ ট্রেন চলে আসায় সেতু পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। l ফরিদপুর অফিস

গোপালগঞ্জে নদী মোল্লা (২৬) নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ সাজা দেন। টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুর রহমান সরকার জানান, বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় গাঁজা সেবনকালে তাঁকে আটক করা হয়। l গোপালগঞ্জ প্রতিনিধি