এ ক ন জ রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে
দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সভায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিদায়ী কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন নিতে গেলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। ৭ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় মোকাদ্দেস হোসেনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। দিনাজপুর অফিস
ময়ূর উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দাবানী গ্রামের একটি ধানখেত থেকে গতকাল বুধবার স্থানীয় লোকজন একটি ময়ূর ধরেছেন। পঞ্চগড়ের এনডিসি ইলিয়াস মেহেদী বলেন, ময়ূরটি তাঁদের হেফাজতে আছে। প্রাণিসম্পদ বিভাগ এবং বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড় প্রতিনিধি