এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মবিরতি
রাজৈর পৌরসভার কাউন্সিলর কুদ্দুস আকন জ্বরে আক্রান্ত তাঁর ছেলেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন আগে ভর্তি করান। ভর্তি থাকা অবস্থায় ছেলেকে মাঝেমধ্যে বাড়িতে নিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তাঁর ছেলের নাম কেটে দেয়। এতে ক্ষুব্ধ কুদ্দুস আকন গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ছেলেকে চিকিৎসার জন্য ফের হাসপাতালের নিয়ে আসেন। এ সময় দায়িত্বে থাকা জ্যেষ্ঠ স্টাফ নার্স শান্তি লতা রায় কাউন্সিলরকে জানান, তাঁর ছেলের নাম কেটে দেওয়া হয়েছে। এ কথা শুনে কাউন্সিলর শান্তি লতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে জরুরি বিভাগ খোলা রেখে হাসপাতালে দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।  কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
কর্মশালা উদ্বোধন
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় চার মাসব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুন নূর তুষার। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। সংগঠনের সভাপতি মেজবাহ উল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাসসহ মাহ্ফুজ মিশু, ফারুক উদ্দিন প্রমুখ। যশোর ৫৫ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই শ খুদে বিতার্কিক অংশ নেয়।  রাজবাড়ী প্রতিনিধি