এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলার পাম সেতুর পাশ থেকে নূর নবী (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গুজরিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মানিকপীর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কে বা কারা নূর নবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির কাছে পাম সেতুর পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
পঞ্চগড় প্রতিনিধি
ত্রাণ বিতরণ
নীলফামারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে ৩৩ বান্ডেল ঢেউটিন ও ৯৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এই অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় সদরের ইউএনও মো. সাবেত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি