এ ক ন জ রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিমানা
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৪২টি নৌযানকে ৪৮ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোম ও মঙ্গলবার কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সা. লে. হাসানুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় বালুবাহী বাল্কহেড ও সরকারি কর ফাঁকি দিয়ে মালামাল বহনকারী নৌযানগুলোকে জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রুবেল হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত সোমবার রাতের খাওয়া শেষে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
মানিকগঞ্জ প্রতিনিধি