এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনশন

দূষণমুক্ত পরিবেশের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতীকী গণ-অনশন হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে এ অনশন করা হয়। পানি পান করিয়ে অনশন ভাঙান প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ। অনশন চলাকালে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকির সভাপতিত্বে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। নারায়ণগঞ্জ প্রতিনিধি