এ ক ন জ রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাওয়ার ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) মো. হাদিছ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে জাওয়ার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাড়াইল থানার এসআই আলমগীর হোসেন জানান, গতকাল বুধবার দুপুরে জামায়াতের নেতা হাদিছ উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
উত্ত্যক্ত করায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে ইসলাম মিয়া নামের এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরী এ দণ্ড দেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি