এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যু
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে পুকুরের পানিতে ডুবে অপূর্ব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের কলসা এলাকার জাকিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অপূর্ব নিখোঁজ হয়। তার মা-বাবা ও আত্মীয়রা বিভিন্ন বাসাবাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গেলে শিশুটির লাশ ভেসে থাকতে দেখা যায়। খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

উ ত্ত রে আ জ
শোভাযাত্রা: আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিসের উদ্যোগে শোভাযাত্রা সকাল সাড়ে নয়টায়।
মতবিনিময় সভা: বগুড়ার আদমদীঘির সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার মান উন্নয়নবিষয়ক সভা সকাল ১০টায়।
পদযাত্রা: বাগেরহাটের রাম-পালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে বগুড়ায় বাম মোর্চার উদ্যোগে বিকেল চারটায় পদযাত্রা।
আলোচনা সভা: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আলোচনা সভা সকাল সাড়ে নয়টায়।