এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত কমিটি

‘দিরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ’ ও ‘দিরাই হাসপাতালে পানি নেই সাত দিন’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর গত শুক্রবার উপজেলা উন্নয়ন সভায় ওই দুটি বিষয় তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএনওর সম্মেলনকক্ষে উন্নয়ন সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। l দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

সাংবাদিককে ঢাকায়

সিলেট থেকে প্রকাশিত দৈনিক পুণ্যভভূমি পত্রিকার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমানকে গতকাল শনিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গত মঙ্গলবার উপজেলার প্রভাকরপুর গ্রামে সংঘর্ষের ছবি তুলতে গেলে রোমন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড দিয়ে আঘাত করে হাবিবুরের ডান পা ভেঙে দেয়। হামলার প্রতিবাদে গতকাল প্রতিবাদ সভা করেছে উপজেলা প্রেসক্লাব। l জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি