এ ক ন জ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের গ্রুপ নির্ণয়
হোমিওপ্যাথিক ওষুধ তৈরির প্রতিষ্ঠান ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের সৌজন্যে এবং মাগুরা জেলা হোমিওপ্যাথিক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার মাগুরা শহরের নতুন বাজার এলাকার সাগর হোমিও হলে বিনা মূল্যে প্রায় ১০০ ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিক্রয় প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ইকবাল আকতার খান।  মাগুরা প্রতিনিধি

ভবন উদ্বোধন
ফরিদপুরের সালথায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে উপজেলা ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে নবনির্মিত উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সাজেদা চৌধুরী বলেন, বাঙালির ইতিহাস একদিনের নয়। বাংলার ভাষা আন্দোলন থেকে ইতিহাস শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আমরা সবাই নৌকায় চড়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। সালথা উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  ফরিদপুর অফিস