প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ডায়াবেটিস এশিয়া স্টাডি গ্রুপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিিকৎসাবিদ অধ্যাপক এ কে আজাদ খান৷
১ মে ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত এক নির্বাচনে আগামী দুই বছরের জন্য এ পদে নির্বাচিত হন তিনি৷ এ কে আজাদ বাংলাদেশ ডায়াবেটিক সমিতিরও সভাপতি৷
ডায়াবেটিস এশিয়া স্টাডি গ্রুপ একটি অলাভজনক ও সেবাধর্মী সংগঠন৷
এশিয়া অঞ্চলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা সৃষ্টি ও এ বিষয়ে গবেষণাকর্মে উৎসাহ দেওয়া সংগঠনটির কাজ৷ ওই পদে আজাদ খানের নির্বাচিত হওয়া চিকিৎসা ও গবেষণায় নিরলস ভূমিকা এবং ডায়াবেটিক স্বাস্থ্যসেবাকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানেরই স্বীকৃতি৷ বিজ্ঞপ্তি৷