এ কে আজাদের শোভাযাত্রায় হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শোভাযাত্রায় পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন ১২টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান।বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের হামলা যেকোনো নাগরিকের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। হামলার সঙ্গে সম্পৃক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।বিবৃতিদানকারী সংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশেনের সভাপতি মাহবুবুর রহমান, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশেনের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশেনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশেনের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস দর্জি শ্রমিক ফেডারেশনের সভাপতি শহিদুল্লাহ বাদল প্রমুখ।