প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আবদুস সাত্তার (৮৭) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর সান্তাহার সরকারি কলেজ ঈদগাহ মাঠে জানাজা শেষে রেলওয়ে কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।