এ কে এম শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী। প্রায় পাঁচ  মাস ধরে এ পদটি শূন্য ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ কে এম শামীম চৌধুরী যোগদান করেছেন। বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা এ কে এম শামীম এর আগে প্রধান তথ্য কর্মকর্তা,  বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিবের চাকরির মেয়াদ বাড়ল

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ইহসানুল করিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গত ২৬ মে অথবা যোগদানের তারিখ থেকে এই সময় কার্যকর হবে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।