প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক, স্বাধীনতা পদকে ভূষিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ এ কে এম সামসুজ্জোহার ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে জেলা ও শহর আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া, দুপুরে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ এবং শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।