এ কে এস গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মিলনায়তনে গত শুক্রবার রাতে এ কে এস (আবুল খায়ের গ্রুপ) স্টিল তৃতীয় গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান উল্লাহ, মেজর জেনারেল (অব.) শহিদ উল্লাহ, মেজর (অব.) জসিম উদ্দিন, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা ইমরুল কাদের ভূঁইয়া প্রমুখ। এর আগে শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও বিজিসিসির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল সাব্বির আহমেদ।