প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে খন্দকার চেতনার বাতিঘর, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। জাতির অন্ধকার সময়ে তাঁর নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছে। বিশ্বমন্দার সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের হাল যেভাবে ধরেছিলেন, ফলে বাংলাদেশকে মন্দার ধাক্কা সহ্য করতে হয়নি।
সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিদায়ী সংবর্ধনায় এসব কথাই বললেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, শুধু একজন সফল কর্মকর্তা, সফল মন্ত্রী হিসেবেই নয় বরং একজন বীর হিসেবে তিনি বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
এ কে খন্দকার তাঁর ভাষণে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের জন্য অসম্ভব গর্বিত। আমি বিশ্বাস করি, বর্তমান নেতৃত্ব আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবে।’