এ কে খান মেমোরিয়াল স্বর্ণপদক পেলেন মরহুম এম নবী আলম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির অন্যতম পথিকৃৎ ইমেরিটাস অধ্যাপক মরহুম এম নবী আলম খানকে এ কে খান মেমোরিয়াল স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে।রাজধানীর মহাখালীতে বিপিএস মিলনায়তনে গত বৃহস্পতিবার বাংলাদেশ হার্ট অ্যান্ড চেস্ট অ্যাসোসিয়েশনের ৩৪তম সাধারণ বার্ষিক সভা ও সায়েন্টিফিক সেশনের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। সেখানেই এই স্বর্ণপদক দেওয়া হয়। এম নবী আলম খানের ছেলে ফাইয়াজ আলম খান এই পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।